হোম > খেলা

১৫ ক্লাবের কাউন্সিলর না থাকা নিয়ে আপত্তি

স্পোর্টস রিপোর্টার

তৃতীয় বিভাগ বাছাই লিগ পেরিয়ে আসা ১৫ ক্লাব নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরো তদন্ত করার পরামর্শ দিয়েছিল। বিসিবির সবশেষ বোর্ডসভায় সিদ্ধান্ত হয় এই ১৫ ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি এই ১৫ ক্লাবকে। এ নিয়ে আপত্তি জানান বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। এছাড়া বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জানানো হয়েছে। পাশাপাশি মালিকানা দ্বন্দ্বের মুখোমুখি হওয়া চার ক্লাবের কাউন্সিলরশিপ নিয়েও দেওয়া হয়েছে আপত্তি।



ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেন ইফতেখার রহমান মিঠু। ক্লাবটি তৃতীয় বিভাগ বাছাই লিগে অনিয়মের দায়ে অভিযুক্ত হওয়ায় তিনি কাউন্সিলরশিপ পাননি। একই কারণে নাখালপাড়া ক্রিকেটার্স থেকে কাউন্সিলরশিপ পাননি লোকমান হোসেন ভূঁইয়া। অনিয়মের দায়ে অভিযুক্ত ক্লাবগুলোর বিপক্ষে এখনো কোনো শাস্তি কিংবা তদন্ত করেনি বিসিবি। এমনকি সবশেষ বোর্ডসভাতেও তাদের কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডসভায় হওয়া সিদ্ধান্তকে টপকে নির্বাচন কমিশন বিসিবির ঊর্ধ্বে গিয়ে কীভাবে সিদ্ধান্ত নিল? এতে বিসিবির সায় আছে কি নাÑএমন প্রশ্নের জবাবে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘ওই রকম কিছু না হলে তো এমন রেজাল্ট হতো না। অ্যান্টি করাপশন যদি পেত…. তাহলে তো বলতো না রিকেমন্ড।’


আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবে গতকাল দেওয়া আপত্তির শুনানি। সেখানে পক্ষে ফল না এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইফতেখার রহমান মিঠু। তার দাবি, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ১৫ ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে। তিনি আরো জানান, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্লাবগুলোর বিপক্ষে এমন ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।



এর আগে নির্বাচন নিয়ে অনিয়ম হচ্ছে বলে জানান কাউন্সিলরশিপ না পাওয়া বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি বিগেনিং থেকে বলছি, ক্রিকেট বোর্ডে শুরু থেকে যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে। বোর্ড যেটা ফাইনাল করে সেটাই ফাইনাল।’ এছাড়া নির্বাচন কমিশনারদের কেউ উপস্থিত না থাকার অভিযোগ জানান তিনি।


এছাড়া সম্প্রতি ঢাকা স্পার্টান্স, ব্লুজ ক্রিকেটার্স, গোল্ডেন ঈগলস ও ঢাকা রেঞ্জার্স ক্লাবের মালিকানা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এই ক্লাবগুলোর কাউন্সিলর নিয়ে আপত্তি জানায় ঢাকা ক্রিকেট ক্লাব অরগানাইজার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষে আপত্তি জানান সদস্য সচিব সৈয়দ বোরহানুল হোসেন। পাশাপাশি তারা ঢাকা রেঞ্জার্স থেকে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর হওয়া নিয়ে আপত্তি জানান। মূলত তার কাউন্সিলর ফরম বিসিবিতে জমা হয়েছিল গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায়। তবে বিসিবির তফসিল অনুযায়ী কাউন্সিলর ফরম ৬টার মধ্যে জমা হওয়ার নিয়ম ছিল। সে কারণেই তারা এই অভিযোগ দায়ের করেন।


এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায় থেকে দুটি আপত্তি জমা পড়েছে। পাবনা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর থেকে আপত্তি জানানো হয়। ক্লাব ক্যাটাগরিতে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর নিয়ে আপত্তি জানান সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ। তবে সশরীরে হাজির না হওয়ায় সেই আপত্তি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। পরে ইমেইলের মাধ্যমে আপত্তি পাঠিয়েছেন।


আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপত্তির শুনানি করবে বিসিবি নির্বাচনের নির্বাচন কমিশন। আগামীকাল প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের