হোম > খেলা

পহেলা বৈশাখে ক্রীড়াঙ্গণে আয়োজন

স্পোর্টস রিপোর্টার

আগামীকাল পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন ক্রীড়াঙ্গণে থাকছে নানা আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩।’ রোববার সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

দেশীয় খেলাধুলার ঐতিহ্যকে আবার জাগিয়ে তুলতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ক্রীড়া উৎসব আয়োজন করেছেন তারা। পল্টন ময়দানে এই উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উৎসবে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে আর্চারি, কাবাডি, ভলিবল, কুস্তি, প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, লাঠি খেলা ও বলি খেলা। ৩০০ জনের অধিক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেবেন।

এর আগে ক্রীড়াঙ্গনে বড় পরিসরে বৈশাখী ক্রীড়া উৎসব হয়েছিল ২০০৬ সালে। পহেলা বৈশাখের উৎসবের আনন্দে শামিল হন দেশের নানা ইভেন্টের খেলোয়াড়রা।

স্পিন সামলানোর প্রস্তুতি আছে নিউজিল্যান্ডের

মোহামেডানের ভালো দেখতে চান আলফাজ

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম, হবে স্পোর্টস ভিলেজও

ফেডারেশনের কাপের ফাইনাল ১৯ মে

প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

২২ বছরে বয়সেই ৭৯২ কোটি টাকার মালিক, টেনিসের সেরা পাঁচে আলকারাজ

বিশ্বকাপের আগে ইনজুরি আতঙ্কে আর্জেন্টিনা

বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

বাংলাদেশে নিউজিল্যান্ড দল

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্মৃতি রোমন্থন খালেদ মাসুদ পাইলটের