হোম > খেলা

রাতে মাঠে নামছে মেয়েরা

লক্ষ্য সরাসরি বিশ্বকাপ খেলা

স্পোর্টস রিপোর্টার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। তাই সরাসরি এই সংস্করণের বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের জন্য। সেই কাজটিই করে দেখাতে চান বাংলাদেশ দলপতি নিগার সুলতানা জোতি।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। আয়োজক দেশসহ পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দুই দলকে পার করতে হবে বাছাইপর্বের বাধা। যদিও বাছাইপর্ব নামক ক্লান্তি গায়ে লাগাতে চাইছেন না জোতি।

১৯ পয়েন্ট নিয়ে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের সাতে অবস্থান করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলে নিশ্চিতভাবেই সরাসরি বিশ্বকাপের টিকিট কাটবে লাল সবুজ শিবির।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে জোতি বলেন, ‘সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের মূল্যবান পয়েন্ট দরকার। খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মেয়েদের মনোযোগ প্রবল। আমরা ওয়ানডে সিরিজ শুরুর জন্য মুখিয়ে আছি।’

‘কিছু পয়েন্ট আদায় করে নেওয়া এবং বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়ার জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমরা এই সুযোগ লুফে নিতে চাই। আমাদের দলটি খুবই ভালো। কোনো দলই বাছাইপর্ব খেলতে চায় না। কারণ এটা ক্লান্তিকর’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজে নিজেদের প্রস্তুতি নিয়ে জোতি বলেন, ‘আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। অনেক আগে আমরা এখানে খেলেছি। দুটি দিন এখানে অনুশীলন করেছি আমরা। মেয়েরা ভালো করছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা