হোম > খেলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল গাপটিলের শেষ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

স্পোর্টস ডেস্ক

সবশেষ ২০২২ সালের ১২ অক্টোবর ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন মার্টিন গাপটিল। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। তাই বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটিই দেশের জার্সিতে শেষ হয়ে থাকল গাপটিলের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন গাপটিল। এরপর সব সংস্করণ মিলিয়ে কালো জার্সিতে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ ১৩ হাজার ৪৬৩ রান। ২৩টি সেঞ্চুরি আছে তার নামের পাশে।

বিদায়ী বার্তায় গাপটিল বলেন, ‘সব সময় আমি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি সত্যিই অনেক ভাগ্যবান। আমি দেশের জার্সিতে ৩৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছি। এসব স্মৃতি আমি চিরকাল মনে রাখব। আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আমার পরিবারের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা সব সময় আমার পাশে থেকেছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা