হোম > খেলা

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে আছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন ৮জন বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১১ জানুয়ারি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে আসন্ন পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

মোস্তাফিজুর রহমান থাকছেন পিএসএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে, এমন খবর পাওয়া গেছে কয়েকদিন আগেই। সেই সঙ্গে এই তালিকায় সাকিব আল হাসানের নাম থাকার কথাও শোনা যায়।

এবার মোস্তাফিজ ও সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরও ৬ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। এরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদে হোসেন, তাসজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ। বাংলাদেশি ক্রিকেটাররা প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থেকে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে উঠবেন।

বাংলাদেশসহ ১৯ দেশের মোট ৫১০ জন ক্রিকেটার পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নিজেদের নাম নিবন্ধন করেছেন। উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে’র মধ্যে পিএসএলের আসন্ন আসর আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা (পিসিবি)।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা