হোম > খেলা

ইউনাইটেড কোচের মতে ‘সব কষ্ট ভুলে যাওয়ার উপকরণ’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালের টিকিট

স্পোর্টস ডেস্ক

লিও’র বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড যেটা করল সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১১৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে ছিল রেড ডেভিলরা। এরপর সাত মিনিটের ঝড়ে দৃশ্যপট পাল্টে দেয় তারা। পরপর তিনবার জালে বল পাঠিয়ে তুলে নেয় ৫-৪ গোলের জয়। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেছে। তাই এই জয়কে মৌসুমের সব কষ্ট ভুলে যাওয়ার উপকরণ বলে মনে করছেন ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমোরিম।

ইউনাইটেডের কষ্টটা ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের কারণে। ৩২ ম্যাচ শেষে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসের রেকর্ড ২০বারের চ্যাম্পিয়নরা। তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। অতীতে কখনই মৌসুমের এই পর্যায়ে এসে এতো কম পয়েন্ট ছিল না ইউনাইটেডের নামের পাশে। নিজেদের ইতিহাসে এবার সবচেয়ে কম পয়েন্ট নিয়ে লিগ শেষ করবে। খুব স্বাভাবিকভাবেই তুমুল সমালোচনা হচ্ছে ইউনাইটেডকে নিয়ে। যদিও লিও’র বিপক্ষে ওই অবিশ্বাস্য জয়ের পর প্রেক্ষাপটে পরিবর্তন দেখছেন আমেরিম।

আমোরিম বলেন, ‘এটা অবিশ্বাস্য এক ম্যাচ। এই জয়ের অনুভূতি অসাধারণ। অনেক কষ্টের পর এই মুহূর্ত ধরা দিয়েছে। কোচ হিসেবে এতো হতাশা, মৌসুমজুড়ে দুঃসময়, অনেক বিবর্ণতা, এমন জয় পেলে সবকিছুই আলিঙ্গন করে নেওয়া যায়।’

ইউনাইটেড কোচ আরও বলেন, ‘এই জয় এমন বাজে একটি মৌসুমে ফুটবলারদের উজ্জীবিত করবে। সমর্থকদের সঙ্গে ফুটবলারদের বন্ধন দৃঢ় হবে। মৌসুমটা কতটা বাজেভাবে পার হচ্ছে সেটা কিছু সময়ের জন্য হলেও আমরা ভুলে যেতে পারি।’

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ উপভোগ করা যাবে টিভিতে

আজ শুরু হয়েছে জাতীয় স্নুকার

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম