হোম > খেলা

সূর্যের ফেরার লড়াই

স্পোর্টস ডেস্ক

পুনর্বাসন শেষে এখন অনেকটাই সুস্থ সূর্যকুমার যাদব। ইতোমধ্যে ব্যাটিংয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। আসন্ন এশিয়া কাপ দিয়ে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

সবশেষ গত ১ জুন স্বীকৃত ক্রিকেটে দেখা গেছে সূর্যকে। সেদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামেন তিনি। সে মাসেই জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করান সূর্য।

অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এবার ব্যাঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (জাতীয় একাডেমি) ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সূর্য।

পুনর্বাসন শেষে ব্যাটিংয়ে ফিরলেও এখনও সূর্যকে পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল বিভাগ। ম্যাচ খেলার জন্য প্রস্তুত কিনা সেটা পরখ করার জন্য ধীরে ধীরে তার ওয়ার্কলোড বাড়িয়ে দেওয়া হবে। এরপর সার্বিক ফলাফল বিবেচনায় সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার

পুরোনোতে পড়ে থাকায় পাকিস্তানের এই পতন