হোম > খেলা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোচ বাটলার

নারী এশিয়ান কাপ

স্পোর্টস রিপোর্টার

কোচ পিটার বাটলার

নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়লেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের কোচ পিটার বাটলার। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় এই ইংলিশ কোচ জানান, ‘এটি খুবই কঠিন গ্রুপ। তবে আমি সামনের দিকেই তাকাতে চাই।’ বর্তমান বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। দল ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।

তবে দল এখনো শিখছে বলে মনে করেন বাটলার। এশিয়ান কাপের জন্য সেরা দলই প্রস্তুত করবেন তিনি। তবে যে দলই কোচ গঠন করুন না কেন, এশিয়ার মঞ্চে বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হবে, সেটি অস্বীকার করার উপায় নেই। এশিয়ান কাপে প্রতিপক্ষ সম্পর্কে বাটলার বলেন, ‘চীনের সঙ্গে উত্তর কোরিয়াও কঠিন দল। তবে যে কোনো কিছুই সম্ভব। চ্যালেঞ্জটা নিচ্ছি। সবাইকে বলেছি, আমরা আমাদের সর্বোচ্চ দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা প্রভাব ফেলতে শুরু করেছি। কোচ হিসেবে আমার পরিকল্পনা আছে। বিএফএফকে সেগুলো দিয়েছি।’

বাটলার চান নারী দলকে সৌদি আরবে খেলাতে। তবে সেটিও এখনো চূড়ান্ত করেনি বাফুফে। তা ছাড়া কিছু প্রস্তুতিমূলক ম্যাচ, প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার কথাও কোচের পরিকল্পনায় রয়েছে। বাটলার জানান, অনূর্ধ্ব-২০ দল ভালো খেলছে। দল নির্বাচনের ক্ষেত্রে তরুণও গুরুত্ব পাবে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!