হোম > খেলা

টাইগার্স ক্যাম্পে লিটন

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন আছেন দুবাইয়ে। প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য। অফ ফর্মের কারণে সেই দলে জায়গা না পাওয়া লিটন দাস আছেন বাংলাদেশে। দেশে থাকা লিটন অবশ্য বসে নেই, নিচ্ছেন মাঠে ফেরার প্রস্তুতি। এজন্য যোগ দিয়েছেন বাংলা টাইগার্স ক্যাম্পে।

বিপিএলের পর ছুটি কাটিয়ে বাংলা টাইগার্স ক্যাম্পে যোগ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। সেখানেই যোগ দিয়েছেন লিটন দাস।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা নিজেদেরকে প্রস্তুত করছেন বাংলা টাইগার্সের ক্যাম্প দিয়ে। কোচ সোহেল ইসলামের অধীনে এই ক্যাম্প চলবে ডিপিএল শুরুর আগ পর্যন্ত। আপাতত ক্রিকেটাররা এখানে সাদা বলে অনুশীলন করবেন।

টিভির পর্দায় ইউরোপিয়ান ফুটবল লিগের যত ম্যাচ

দলে ফিরলেন বিশ্বনাথ, নতুন মুখ ইশাক

মিরপুরে সাত ছক্কায় তানজিদ শো

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দূরপাল্লার গোলে আর্দা গুলের রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মেসি–ইয়ামালের লড়াই হচ্ছে না, বাতিল ফিনালিসিমা

নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ দক্ষিণ আফ্রিকার

পাকিস্তানের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ

ছক্কা হাঁকিয়ে তানজিদের প্রথম ওয়ানডে সেঞ্চুরি