হোম > খেলা

ভারতীয় ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ ম্যাকডোনাল্ড

স্পোর্টস ডেস্ক

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে উদযাপনের সময় ভারতের ক্রিকেটারদের শরীরী ভাষা নিয়ে বেশ সমালোচনা হয় ক্রিকেটপাড়ায়। বিশেষ করে সম্প্রতি অভিষিক্ত স্যাম কনস্টাসের সঙ্গে সফরকারীদের আচরণ ছিল একটু বেশিই দৃষ্টিকটু। যেটা নিয়ে ভারতের ক্রিকেটারদের প্রতি বেজায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

সিডনি টেস্টের প্রথম দিন উসমান খাজাকে আউট করে অন্যপ্রান্তে থাকা কনস্টাসের দিকে তেড়ে যান বুমরাহ। তার পাশাপাশি অতিথিদের আরও বেশ কয়েকজন ক্রিকেটার একই কাজ করেন।

বিষয়টি নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘ভারতের ক্রিকেটাররা ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। উদযাপন নিয়ে আইসিসি কোনো শাস্তির বিধান রাখেনি। ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে সেটা করা যায়। তাই বলে আপনি যাই খুশি তাই করতে পারেন না। শাস্তি হয় না বলেই ভারতীয় ক্রিকেটাররা যা খুশি তাই করেছে। আমার মনে হয় বিষয়টা আইসিসির দেখা উচিত।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা