হোম > খেলা

তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের অপরিবর্তিত একাদশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটিতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে পিটার বাটলারের দল। অর্থ্যাৎ মিয়ানমারের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ।

বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখে মেয়েরা। তার কিছুক্ষণ পর শুরু হওয়া বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণা চামকা, শামসুন্নাহার, মনিকা চাকমারা। তুর্কমেনিস্তানকে হারাতে পারলে কোনো হিসেবে ছাড়াই গ্রুপ সেরা হয়ে বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ। হারলেও মূল পর্বে খেলতে কোনো বাধা নেই তাদের সামনে।

তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফইদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রাণী, মারিয়া মান্দা, তুহুরা খাতুন, ঋতুপর্ণা চামকা, শামসুন্নাহার।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন