হোম > খেলা

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার

ফাইল ছবি

সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধানটা ছোট হলেও ম্যাচে সফরকারীদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সময়ের হিসেবে যা সাড়ে ৬ বছর আগের কথা। দীর্ঘদিন পর পাওয়া এই জয় চট্টগ্রাম টেস্টের আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করেন অতিথিদের অধিনায়ক ক্রেইগ আরভিন।

সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগে সংবাদ সম্মেলনে আরভিন বলেন, ‘প্রথম ম্যাচের জয় (সিলেট টেস্ট) আমাদের মধ্যে আত্মবিশ্বাস, ভালো পরিবেশ ও আবহ তৈরি করেছে। সে জয়ের পর সবার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে।’

নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্রিয়া মেনে কাজ করে যাওয়া। দীর্ঘ সময় ধরে এটা করে যেতে পারলেই আমাদের সামনে ভালো সুযোগ আসবে। আগেই ফল নিয়ে ভাবা যাবে না।’

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন