হোম > খেলা

বিহা চ্যাম্পিয়নস লিগের ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

আগামী ৮ মে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে শুরু হচ্ছে বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫ এর আসর। তার আগে রোববার (২৭ এপ্রিল) হোটেল শেরাটনে টুর্নামেন্টটির ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, বিহা’র সভাপতি, এইচ এম হাকিম আলী ও বিহা চ্যাম্পিয়ন্স লিগের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন। টুর্নামেন্টের পর্দা নামবে ২৬ মে।

বিসিএলে অংশ নেবে ২০টি হোটেল। সেগুলো হলো আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (আইএইচজি হোটেল), হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইনট্রি ঢাকা এবং দি ওয়েস্টিন ঢাকা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, ‘আতিথেয়তা খাতের পেশাজীবীদের এমন ভিন্নধর্মী উদ্যোগে একত্রিত হতে দেখে সত্যিই ভালো লাগছে, যেখানে তারা কেবল মাঠে প্রতিভা প্রদর্শন করছেন না, বরং নিজেদের সম্প্রদায়ের শক্তিও তুলে ধরছেন।’

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

নারী দলের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মিশন

যুবাদের নতুন কোচের খোঁজে বাংলাদেশ

টিভির পর্দায় লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের যত ম্যাচ

‘বিতর্কিত’ রান আউট সালমান, প্রশ্নটা স্পিরিটের

হালান্ডকে ঘিরে সিটি-বার্সা আলোচনার গুঞ্জন

পোল ভল্টের ‘রেকর্ডম্যান’ ডুপ্লান্টিস

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

পাকিস্তানের কাছে বিধ্বস্ত এবার মিরাজরা

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের