হোম > খেলা

বেঙ্গলের সভাপতি হওয়ার দৌঁড়ে গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক

আরো একবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হওয়ার দৌঁড়ে নামছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাবেক ক্রিকেটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে সিএবির বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি গাঙ্গুলী জানিয়েছেন, তার আগেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

সিএবির আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থী নাম ঘোষণা করেনি। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত নির্বাচন হয় কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। দৈনিক আজকাল জানিয়েছে, নির্বাচন না করে সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে গাঙ্গুলীকে সভাপতি হিসেবে বেছে নেওয়া হতে পারে। বর্তমানে সিএবির সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলীর ভাই স্নেহাশিস গাঙ্গুলী।

২০১৫ সালে সিএবির সচিবের পদে বসেন গাঙ্গুলী। সে বছরের শেষদিকে সংস্থাটির সভাপতির দায়িত্ব পান। সে দায়িত্ব পালন করেন ২০১৯ সাল পর্যন্ত। এরপর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন ভারতের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা