হোম > খেলা

বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার

ম্যাচটা আগফানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে হলেও বাংলাদেশের ভাগ্য জড়িয়ে আছে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিলেই এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বাংলাদেশ। যদি আফগানরা জিতে যায়, তবে রানের হিসেব-নিকেশ আসবে। যেটা টাইগারদের দুর্ভাগ্য ডেকে আনতে পারে।

এমন সমীকরণের ম্যাচে ​আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফিল্ডিং করবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন গাজানফার ও গুলবাদিন নাইব। তাদের জায়গায় ফিরেছেন মুজিব উর রহমান ও ডারউইস রাসুলি।

আফগানিস্তান একাদশ : সেদিকুল্লাহ অতল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্থ চামিরা এবং নুয়ান থুসারা।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা