হোম > খেলা

কেপ টাউনে ব্যাটিংয়ে ব্যর্থ বাবররা

স্পোর্টস রিপোর্টার

কেপ টাউনের উইকেট দারুণ ব্যাটিং-বান্ধব। এ উইকেটে প্রথম ইনিংসে রান-উৎসব করেছে দক্ষিণ আফ্রিকানরা। যে উইকেট রিকেলটন আড়াইশর বেশি, বাভুমা ও ভেরেইনে সেঞ্চুরি এবং ইয়ানসেন ষাটোর্ধ্ব ইনিংস খেললেন, সেখানে কিনা ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়লেন বাবর আজমরা! ব্যাটিংয়ে দক্ষতা দেখাতে পারেননি তারা। মূলত আত্মবিশ্বাসের ঘাটতিই তাদের হতাশায় পুড়িয়েছে। যে কারণে স্বাগতিকদের ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানেই অলআউট হয় পাকিস্তান। আজ তৃতীয় দিন ফলোঅনে পড়ে (৪২১ রানে পিছিয়ে) দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামেন তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১২ রান তুলে সফরকারীরা।

৩ উইকেটে ৬৪ রানে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামেন পাকিস্তানিরা। আগের দিন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উইকেট ধরে রেখেছিলেন। এই দুজনের ব্যাটে ভরসা ছিল। কিন্তু শক্ত হাতে ব্যাটিং করতে পারেননি বাবররা। লাঞ্চ বিরতির আগে উইকেট বিসর্জন দেন এই দুজনই। ফিফটি পূর্ণ ৫৮ রানেই আউট হন বাবর। ৪৬ রানে ফেরেন রিজওয়ান। উইকেটে সেট হতে গিয়ে সালমান আগাও (১৯) টিকে থাকতে পারেননি। ফলে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। লাঞ্চ বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৫৫ রান ছিল তাদের। পরের সেশনে ৩৯ রান তুললে গিয়ে বাকি ৪ উইকেট হারায় তারা। বোলিংয়ে জ্বলে উঠেন আফ্রিকান অভিষিক্ত বোলার কোয়েনা মাফাকা। বাবরের গুরুত্বপূর্ণ উইকেটটি নেন ১৮ বছর বয়সী এই বাঁহাতি পেসার। মাফাকার বলে কিপার ভেরেইনের হাতে ক্যাচ দেন বাবর। পাকিস্তানি এই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট পান নবীন মাফাকা। এরপর আরেকটি উইকেট পান এই তরুণ। কেশব মহারাজ ২টি, মুল্ডার ১টি উইকেট পান। উল্লেখ, কেপ টাউন টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে সবক’টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৬১৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ২৫৯, বাভুমা ১০৬, কাইল ভেরেইনে ১০০, মার্কো ইয়ানসেন ৬৪, মহারাজ ৪০ রান করেন। পাকিস্তানের সালমান আগা ও মোহাম্মদ আব্বাস ৩টি করে উইকেট নেন। খুররাম শাহজাদ ও মির হামজা ২টি করে উইকেট পান।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা