হোম > খেলা

আর্সেনালকে বিদায় করে ফাইনালে নিউক্যাসল

ইংলিশ লিগ কাপ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এর আগে প্রথম লেগেও সমান ব্যবধানে জেতে তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে ফাইনালে পা রেখেছে নিউক্যাসল।

সেন্ট জেমস পার্কে দুই অর্ধে একটি করে গোল করে নিউক্যাসল। ১৯ মিনিটে জ্যাকব মার্ফির কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় তথা শেষ গোল করেন অ্যান্থনি গর্ডন। হারলেও এদিন বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। আক্রমণেও খারাপ করেনি। যদিও আসল কাজ সেই গোলের দেখাই পায়নি সফরকারী দল।

এক মৌসুম পর ফের লিগ কাপের ফাইনালে উঠল নিউক্যাসল। এর আগে সবশেষ ২০২২-২৩ মৌসুমের ফাইনালে ইউনাইটেডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী হবে টটেনহাম কিংবা লিভারপুলের মধ্যে যেকোনো এক দল।

বৃহস্পতিবার দিবাগত রাতে অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে এই দুই দল।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ