হোম > খেলা

আশা জাগিয়ে হারল পাকিস্তান

সেঞ্চুরিয়ন টেস্ট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

হতাশ পাকিস্তানি খেলোয়াড়রা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সেঞ্চুরিয়ন টেস্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না পাকিস্তান। প্রথম টেস্টে ২ উইকেটে হেরেছে শান মাসুদ অ্যান্ড কোং। দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের কাপঁন ধরিয়ে দিয়েছিলেন আব্বাসরা। এই জয়ে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যটা ছিল ১৪৮ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানেই ৩ ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা। সে ধাক্কা সামলে আজ চতুর্থ দিন আরও কিছু এগিয়ে যায় স্বাগতিকরা। মারক্রাম ও বাভুমার ব্যাটে জয়ের স্বপ্ন দেখে তারা। কিন্তু তাদের জুটি ভাঙার পর বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা। তবে শেষ পর্যন্ত লেজের ব্যাটারদের দৃঢ়তায় জয়ের মুখ দেখল দক্ষিণ আফ্রিকার।

২৭ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য তাদের করতে হতো আরও ১২১ রান। এমন সমীকরণে চতুর্থ দিনের শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন বাভুমা ও মার্করাম। অবশ্য ক্রিজে টিকে গিয়েও বড় ইনিংস খেলতে পারেননি তারা। দলীয় ১০০ রানের আগেই বিদায় নেন বাভুমা ও মার্করাম। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪০ ও ৩৭ রান।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা