হোম > খেলা

আলভেজের কারাদণ্ড বাতিল করল আদালত

স্পোর্টস ডেস্ক

যৌন নিপীড়নের অভিযোগে চার বছরের কারাদণ্ড হয়েছিল দানি আলভেজের। এবার সে অভিযোগের বিরুদ্ধে আপিল করে সাজা থেকে মুক্তি পেলেন ব্রাজিলের এই তারকা ডিফেন্ডার।

২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটি কাটাতে স্পেনের বার্সেলোনায় ছিলেন আলভেজ। বাদী ওই নারীর অভিযোগ, সেখানকার একটি নাটইটক্লাবে তাকে ধর্ষণ করেন আলভেজ। ওই নারীর অভিযোগ, অনুমতি ছাড়াই আলভেজ তাকে স্পর্শ করেন। এরপর বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন।

অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন ক্লাব ও দেশের হয়ে ৪০টির বেশি শিরোপা জেতা ফুটবলার। যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের কারাদণ্ড দেন স্পেনের নিম্ন আদালত। পরের মাসেই এই রায়ের বিরৃদ্ধে আপিল করেন আলভেজ এবং এক মিলিয়ন ইউরোর বিনিময়ে কারাগার থেকে জামিন পান। যদিও ততোদিনে ১৪ মাস জেল খাটা হয়ে গেছে তার। কারা মুক্তি পেয়ে নতুন রায়ের অপেক্ষায় ছিলেন তিনি।

অবশেষে শুক্রবার (২৮ মার্চ) খুশির খবর পেলেন আলভেজ। নতুনকরে মামলার রায় দিতে গিয়ে আগের রায়ে তথ্য ঘাটতির কথা তুলে ধরেন মামলা পরিচালনার দায়িত্বে থাকা কাতালোনিয়ার সর্বোচ্চ আদালতের তিন ম্যাজিস্ট্রেট। তাদের দাবি, উচ্চ আদালতের আগের রায়ে অসম্পূর্ণতা, অসঙ্গতি ও ফাঁকফোকর রয়েছে। তাই সেটা সঠিক মূল্যায়ন হয়নি তাদের কাছে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন ভুক্তভোগী ওই নারী।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেছে আলভেজের। তার সঙ্গে চুক্তি বাতিল করে তখনকার ক্লাব পুমাস। এমনকি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন স্ত্রী জোয়ানা সানস।

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

টিভিতে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের