হোম > খেলা

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউক্যাসল

ফুরাল ৭ দশকের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

লিগ কাপের ২০২২-২৩ মৌসুমের ফাইনালে স্বপ্নভঙ্গ হয় নিউক্যাসলের। যদিও এবার আর হতাশ হতে হলো না সৌদি আরব রাজ পরিবারের মালিকানাধীন ক্লাবটিকে। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতল নিউক্যাসল।

এর মাধ্যমে দীর্ঘ ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা জিতল নিউক্যাসল। এর আগে সবশেষ ১৯৫৫ সালে এফএ কাপের শিরোপা জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

শক্তি কিংবা ইতিহাসের বিচারে লিভারপুলের তুলনায় অনেক পিছিয়ে নিউক্যাসল। যদিও ফাইনালে সেটার কোনো প্রতিফল দেখা যায়নি। ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে লিভারপুলের ওপর প্রধান্য বিস্তার করেছে নিউক্যাসল।

দুই অর্ধে একটি করে গোলের দেখা পায় তারা। ৪৫ মিনিটে বার্নের কল্যাণে এগিয়ে যায়। বিরতি থেকে ফেরার সাত মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আলেক্সান্ডার ইশাক। লিভারপুলের হয়ে যোগ করা সময়ে সান্তনাসূচক গোলটি করেন ফেডেরিকো চিয়েসা।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি