হোম > খেলা

সূর্যকুমার-রউফের জরিমানা, ফারহানকে সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

সূর্যকুমার যাদব রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে এমন অভিযোগই করেছিল পাকিস্তান। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আচরণবিধি লঙ্ঘনের দায়ে সূর্যকুমারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন। সঙ্গে সূর্যকুমারকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি।



পাকিস্তানের পেসার হারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নেড়েছিলেন। এ অপরাধে রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর ওপেনার সাহিবজাদা ফারহান একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে ফিফটি উদযাপন করেন। তবে ফারহানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো দিয়েছে এ খবর।


১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছিলেন সূর্যকুমার।সূর্যকুমার সংবাদ সম্মেলনে তার দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন।
তার এই বক্তব্য রাজনৈতিক বলে আখ্যা দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অভিযোগ করে আইসিসিতে।

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার

পুরোনোতে পড়ে থাকায় পাকিস্তানের এই পতন