হোম > খেলা

সেমিতে থামল বাংলাদেশ, ভারত-পাকিস্তান ফাইনাল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

যুব এশিয়া কাপে টানা অষ্টম সেমিফাইনাল খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় হয় আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের। আগে ব্যাট করতে নেমে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ১৬.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। তাতে টানা তৃতীয় তথা হ্যাটট্রিক এশিয়া কাপ জয়ের স্বপ্ন।

বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা চারেক পর শুরু হয় সেমিফাইনাল। খেলা নেমে আসে ২৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার খুব একটা ভালো শুরু এনে দিতে পারেনি। স্কোরবোর্ডে ৬৫ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। দলের প্রথম ৭ ব্যাটারের মধ্যে শুধু রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম রান করেছেন দুই অঙ্কের কোটায়। রিফাত ১৪ ও তামিমের ব্যাটে আসে ২০ রান।

৬৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের রান ১০০-এর ওপারে নেন ৮ নম্বরে নামা সামিউন বশির রাতুল। তার ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৩৩ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আব্দুল সুবহান।

১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই সাবলীল ছিলেন পাকিস্তানের টপ অর্ডাররা। ওপেনার সামির মিনহাস ৬৯ রান করে দলকে জয়ের পথে নেন। এছাড়া তিনে নামা উসমান খানের ব্যাটে আসে ২৭ রান। বাংলাদেশের হয়ে পেসার ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল একটি করে উইকেট নেন। এই হারে টানা তৃতীয় যুব এশিয়া কাপ জয়ের সুযোগ নষ্ট করল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এবার অপেক্ষা যুব বিশ্বকাপ রাঙানোর।

স্কোরকার্ড

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল : ১২১/১০, ২৬.৩ ওভার (সামিউন ৩৩, তামিম ২০, সুবহান ৪/২০)

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল : ১২২/২, ১৬.৩ ওভার (সামির ৬৯, উসমান ২৭, সামিউন ১/১৭)

ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : আব্দুল সুবহান।

নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ দক্ষিণ আফ্রিকার

পাকিস্তানের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ

ছক্কা হাঁকিয়ে তানজিদের প্রথম ওয়ানডে সেঞ্চুরি

ঢাকা ট্রেনিং ক্যাম্পের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

ভালভার্দের জোড়া গোলে এলচেকে উড়িয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

জয় যার সিরিজ তার

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ওয়ানডেসহ আরও যত খেলা