হোম > খেলা

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের চোখে স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার

দেশবরেণ্য ক্রিকেটারদের পাশে পেয়ে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটাররা। তারা শুধু খুশিই হননি, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে সুন্দর ভবিষ্যতের স্বপ্নও দেখতে শুরু করেছেন।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ন্যাশনাল প্যারালিম্পিক আয়োজিত দুদিনের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পের দ্বিতীয় দিনে চারটি বিভাগে অংশগ্রহণ করেন শতাধিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার।

আজ এই উৎসবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম উপস্থিত ছিলেন। আর ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিসিবি পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট উইং চেয়ারম্যান আকরাম খান।

দুদিনব্যাপী ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পের প্রথম দিনে তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, আতহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট।

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

টিভিতে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের