হোম > খেলা

দুবাই সফরে বাংলাদেশ আরচারি দল

এশিয়ান ইয়ুথ প্যারা গেমস

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে দল। আসরে দেশের প্রতিনিধিত্ব করবেন তিন প্যারা আরচার। বালক ক্যাটাগরিতে অংশ নেবেন রবিউল মাতব্বর আর গোলাম কিবরিয়া।

বালিকা ক্যাটাগরিতে অংশ নেবেন সাথী খাতুন। সফরে তাদের সঙ্গী হয়েছেন প্রশিক্ষক আশরাফুল ইসলাম। টুর্নামেন্ট শেষে দলটি ঢাকায় ফিরবে ১৫ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। আসর শেষ হবে ১৪ ডিসেম্বর।

ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ আশা করছে, এবারের গেমসে দেশের প্যারা আরচাররা নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স উপহার দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনবে। টঙ্গীতে আরচারি ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের প্যারা আরচারি দল নিয়মিত অনুশীলনে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

ভালভার্দের জোড়া গোলে এলচেকে উড়িয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

জয় যার সিরিজ তার

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়-বিনি-মিতালি

অলিম্পিক গেমসে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প

মাঠ সংকটে নতুন উদ্যোগ সরকারের

সেই রান আউট নিয়ে সালমান যা বলছেন

শাস্তির মুখে সালমান আগা