হোম > খেলা

জানুয়ারির সেরা হলেন ওয়ারিক্যান

পাকিস্তান সফরে ১৯ উইকেট

স্পোর্টস ডেস্ক

জানুয়ারির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে আইসিসি। পুরুষ ক্যাটাগরিতে পুরস্কারটি জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।

জানুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার পথে পাকিস্তানের স্পিনার নোমান আলি ও ভারতের ভরুণ চক্রবর্তীকে পেছনে ফেলেছেন ওয়ারিক্যান। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতলেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ১৯ উইকেট নেন ওয়ারিক্যান। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে ফেরান ৭ ব্যাটারকে। ইনিংসের হিসেবে এখন পর্যন্ত এটা তার ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ উইকটে নেন। সে ম্যাচে ১২০ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে পিছিয়ে পড়ার পরও ১-১ সমতায় সিরিজ শেষ করে ক্যারিবিয়ানরা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা