হোম > খেলা

মেসির বার্ষিক আয় রোনালদোর মাসিক আয়ের অর্ধেক

স্পোর্টস ডেস্ক

শুনতে অবাক করার মতো হলেও সত্যি। আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদো এক মাসে যা আয় করবেন, সেটা লিওনেল মেসির বার্ষিক আয়ের দ্বিগুণ।

আল নাসেরের সঙ্গে নতুনকরে দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদন বলছে, চুক্তি অনুযায়ী, এই দুই বছরে সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটি থেকে ৪০০ মিলিয়ন ডলার পাবেন পর্তুগিজ ফরওয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮৯১ কোটি টাকা।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এর চেয়ে অনেক কম পারিশ্রমিক পান ইন্টার মিয়ামি থেকে। ফুটবলভিত্তিক জনপ্রিয় প্রচারমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি থেকে বার্ষিক ২০ মিলিয়ন ডলার পান আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে এক মাসেই রোনালদো পাবেন ৩৯ মিলিয়ন ডলার। যা প্রায় মেসির আয়ের দ্বিগুণ।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন