হোম > খেলা

রাশফোর্ডের স্মরণীয় রাতে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগ থেকে এসে স্প্যানিশ ফুটবলের ছন্দে মার্কাস রাশফোর্ড কতটা খাপ খাইয়ে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ ছিল। তবে সব সংশয় দূর করে দিলেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। ইংলিশ তারকার জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

নিজের দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন র‍্যাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন। ম্যাচে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। স্বাগতিকদের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে ম্যাচের শুরু থেকে। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান রাশফোর্ড।

এরপর ৬৭তম মিনিটে আরেকটা চোখধাঁধানো গোলে ব্যবধান বাড়ান ইংলিশ তারকা। প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে জোরাল শটে জাল কাঁপিয়ে দেন সাবেক ইউনাইটেড তারকা। ৯০তম মিনিটে এক গোল শোধ করেন গর্ডন।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা