হোম > খেলা

মেসির ১০ নম্বর জার্সিই কাল হয়েছে ফাতির!

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ারে আনসু ফাতির শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে হারিয়ে ফেলেন এই স্প্যানিশ তরুণ ফুটবলার। এজন্য ইনজুরির পাশাপাশি ফাতির অফফর্মও দায়ী। বার্সা একাডেমির সাবেক পরিচালক জাভি মার্টিন মনে করেন, লিওনেল মেসির ১০ নম্বর জার্সি নেওয়ায় বাড়তি চাপ পড়ে গেছে ফাতির ওপর। মার্টিনের কথায় স্পষ্ট, এই সিদ্ধান্তই কাল হয়েছে ফাতির জন্য।

অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে ২০২১ সালের গ্রীষ্মে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লিখান মেসি। সে বছরের সেপ্টেম্বরে আর্জেন্টাইন অধিনায়কের ১০ নম্বর জার্সির মালিক বনে যান ফাতি। সে জার্সির প্রত্যাশা তো মেটাতেই পারেননি, উল্টো দলে অনিয়মিত হয়ে পড়েন। ২০২৩ সালে তাকে ধারে ব্রাইটনে পাঠায় বার্সা। ধার চুক্তি শেষে চলমান মৌসুমে কাতালান ক্লাবে ফিরলেও চোটের কারণে ৯ ম্যাচের বেশি মাঠে নামতে পারেননি। এই ৯ ম্যাচে মাঠে ছিলেন ২০০ মিনিটেরও কম সময়। যেটা ফাতির মতো একজন প্রতিভাবান ফুটবলারের সঙ্গে বেমানান বলে মনে করেন মার্টিন।

ফাতির বর্তমান অবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে মার্টিন বলেন, ‘আমি মনে করি, মেসির ১০ নম্বর জার্সি ফাতির নেওয়া উচিত হয়নি। তখন আমি লা মাসিয়ায় থাকলে ফাতিকে বলতাম, তোমার জন্য এই জার্সি নেওয়ার সঠিক সময় হয়নি। সময় আসলে এটা নিতে পারো। নিজের প্রতি ফাতির অনেক বেশি প্রত্যাশা ছিল। আমি বলব যে, ওই জার্সি নিয়ে সে নিজের ওপর বেশি চাপ তৈরি করেছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা