হোম > খেলা

ইংল্যান্ডের নেতৃত্ব পেয়ে যা বললেন ব্রুক

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুককে বেছে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের দুই ফরম্যাটের নেতৃত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন তারকা ব্যাটার।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়েন জস বাটলার। তার স্থলাভিষিক্ত হওয়া ব্রুকের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসের শেষদিকে। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা।

ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্রুক বলেন, ‘ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়াটা অনেক বেশি সম্মানের। আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার এবং কোনো একদিন অধিনায়ক হওয়ার।’

ডানহাতি ব্যাটার আরও বলেন, ‘সেই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের প্রতিভার অভাব নেই। আমি অধিনায়ক হিসেবে শুরু করার জন্য অপেক্ষায় আছি। দলকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সিরিজ ও বড় টুর্নামেন্ট জেতাতে চাই।’

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের সঙ্গে আরও যত খেলা

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার