হোম > খেলা

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মারা যান। তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিপিএলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এই দুইটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ। তবে কোন সময়ে ম্যাচ দুটি আয়োজন করা হবে সে বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।

এর আগে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। দেশের ক্রিকেটে বেগম খালেদা জিয়ার অবদানও স্মরণ করে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে থাকাকালীন অত্যন্ত জটিল ও সংকটাপন্ন সময় পার করছিলেন তিনি। সেখান থেকে আর সুস্থ হতে পারেননি। পাড়ি জমালেন না ফেরার দেশে।

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের

এলেঙ্গায় সবুজ সংঘ ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন

অনুশীলনে গানের সুরে ট্রফি জয়ের নতুন রসায়ন

ডান কাঁধের হাড়ের সংযোগ স্থানচ্যুত রাচিনের

ফাইনালের স্বপ্ন চুরমার মিরাজদের

বিকেএসপিতে নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবানের প্রশিক্ষণ শুরু

নানা সংকট পেরিয়ে ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

‘বিশ্বকাপের সেরা ছিলেন মেসিই’

আরামবাগের শেষ মিনিটে গোলে জয়বঞ্চিত কিংস

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই নাহিদ-তাসকিন