হোম > খেলা

আত্মবিশ্বাসী রংপুরের প্রতিপক্ষ ঢাকা

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিপিএলের ঠিক মুহূর্তে রংপুর রাইডার্সের ঘরে উঠেছে গ্লোবাল সুপার লিগের শিরোপা। বিপিএলের আগে ক্যারিবিয়ানদের মাটিতে সফল হওয়ার পথে পুরো ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্টকে একসঙ্গে পেয়েছিল তারা। ফলে নতুন করে কম্বিনেশন তৈরি করতে রংপুর ম্যানেজমেন্টকে খুব একটা পরিশ্রম করতে হবে না। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে পাওয়া সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে। আজ মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, শেখ মাহেদিরা একসঙ্গে খেলেছিলেন গ্লোবাল সুপার লিগে। পাশাপাশি বিদেশিদের মধ্যে ওই টুর্নামেন্টে খেলেছিলেন খুশদিল শাহ। ফলে বিপিএলের শুরুর দিকে টিম কম্বিনেশন তৈরিতে খুব একটা বেগ পেতে হবে না। ওই সুবিধা কাজে লাগিয়ে ধরে রাখতে চান ধারাবাহিকতা। বিষয়টি নিয়ে রংপুরের কোচ মিকি আর্থার বলেন, ‘ওই ছন্দ এখানেও ধরে রাখতে চাই। স্থানীয় খেলোয়াড়দের দিকে দৃষ্টি রাখছি। বিদেশি ক্রিকেটার পরিবর্তন হতে পারে। আমরা কিছুদিন সময় পেয়েছি। এ কদিন একসঙ্গে থাকায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারি।’

পাশাপাশি দেশি ক্রিকেটারদের ওপর নজর রাখতে চান এই প্রোটিয়া কোচ। তার কথায়, ‘এই লিগ জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে স্থানীয় পারফরমারদের পারফরম্যান্স। প্রতিটি একাদশে ৭ জন লোকাল ক্রিকেটার থাকবে। এটা অবশ্যই আপনাকে সুবিধা দেবে।’ দেশি ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারকে পাওয়া যাবে না বিপিএলের প্রথম অংশে। তাতে খানিকটা হতাশ হলেও স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলসকে নিয়ে আশাবাদী হতে চান আর্থার।

প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস এবারের আসরে খেলছে প্রথমবারের মতো। লিটন দাস, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ারদের নিয়ে গড়া দল নিয়ে সমর্থকরা খানিকটা হতাশ হতে পারেন। মোস্তাফিজুর রহমান ছাড়া বলার মতো কোনো পারফরমার নেই। তাতে অবশ্য হতাশ নন দলটির অধিনায়ক থিসারা পেরেরা। তার মতে, দলে ভারসাম্য আছে। তিনি বলেন, ‘ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এ মুহূর্তে সবকিছুই ঠিক আছে।’ পাশাপাশি লিটনকে নিয়ে বলেন, ‘সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ফেল করতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি- লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার।’

ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব পাওয়া পেরেরা আশাবাদী ক্রিকেটারদের মধ্য থেকে সেরাটা বের করে আনতে পারবেন। তার কথায়, ‘স্থানীয় ক্রিকেটারদের অনেকেই আমার সঙ্গে খেলেছে। জানি তাদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং সেরাটা বের করে আনতে হয়। এ দলে আন্তর্জাতিক ক্রিকেটাররা কিছুটা অপরিচিত। হয়তো জাতীয় দলের হয়ে খেলে না, কিন্তু ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার। এজন্যই তাদের নিয়েছি। আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আমরা সেরাদেরই বেছে নিয়েছি।’

সব মিলিয়ে আশাবাদী থাকা দুই দল কীভাবে নিজেদের বিপিএলযাত্রা শুরু করে- সেটাই এখন দেখার অপেক্ষা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা