হোম > খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে অপেক্ষায় রেখেছে বৃষ্টি

সিলেট টেস্ট

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন সকাল থেকেই বেরসিক বৃষ্টি ঝরছে। পরিস্থিতি বলছে, মাঠে বল গড়াতে আরও বিলম্ব হবে।

প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনও সফরকারী দলের চেয়ে ২৫ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্ত’র দল।

প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি।

দলীয় ১৩ রানে সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন সাদমান। সাজঘরে ফেরার আগে ১০ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। বাউন্ডারি থেকে ওই ৪ রান করেন তিনি।

এরপর আর কোনো বিপদ হতে দেননি মমিনুল হক সৌরভ ও মাহমুদুল হাসান জয়। আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তারা। গড়েছেন ৪৪ রানের নিরবচ্ছিন্ন জুটি। ৬ চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন জয়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মমিনুল। তিনটি বাউন্ডারি মেরেছেন সাবেক অধিনায়ক।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন