হোম > খেলা

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

আর মাত্র কয়েক ঘন্টা পরই জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল লড়াই। এই দুদলের ম্যাচের আগে সম্ভাব্য একাদশ নিয়ে চলছে শেষ মুহূর্তের গবেষণা। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভাব্য সেরা একাদশই মাঠে নামাবেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। গত মার্চে ভারতের বিপক্ষে খেলানো একাদশে কৌশলগত কিছু পরিবর্তন আসছেন এই স্প্যানিশ কোচ।

গত ভুটানের বিপক্ষে খেলোয়াড়দের যাছাই-বাছাই করে নেওয়ার সুযোগ হয়েছে কাবরেরার। দলে এসেছেন নতুন কয়েকজন প্রবাসী ফুটবলার। দলে মিডফিল্ডারের আধিক্য হওয়ায় একাদশ গঠন করতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে কোচকে। সিঙ্গাপুরের আক্রমণভাগ ভয় জাগানিয়া। এ বিষয়টি মাথায় রেখে রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দেবেন বাংলাদেশ কোচ। তাই কাবরেরার প্রথম একাদশে রক্ষণভাগে ভরসা রাখতে পারেন ডিফেন্ডার ইসা ফয়সাল, তপু বর্মণ, তারিক কাজী ও তাজ উদ্দিনের প্রতি। আর ডিফেন্সিভ মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন দেওয়ান হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াকে। উপরের দিকে খেলতে পারেন নবাগত মিডফিল্ডার শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন। আক্রমণভাগ সামলাতে পারেন আল আমিন। এই কৌশলে খেলালে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে একাদশ সাজাতে পারেন কোচ কাবরেরা। আবার যদি একাদশ থেকে জামালকে বাদ দেওয়া হয় সুযোগ মিলতে পারেন শেখ মোরসালিনের। কানাডা প্রবাসী কাজেম শাহও একাদশে জায়গা পাওয়ার দাবি রাখে। এক্ষেত্রে কাবরেরার পছন্দের ৪-৩-২-১ ফরমেশন দেখা যেতে পারে। গত ম্যাচে গোল করলেও একাদশে বিবেচনায় থাকছেন না সোহেল রানা। তার জায়গায় হামজার সঙ্গে মিড ফিল্ডে যদি শমিত জুটি বাধেন তাহলে ফরমেশনে বদল আসতে পারে। এখন দেখার বিষয় কোন ফরমেশনে কাকে দলে রাখেন কোচ কাবরেরা।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন