হোম > খেলা

সাফে অনূর্ধ্ব-১৭ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন দলের ‘এ’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের কিশোররা। কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

গত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে নেপালকে হারায়। সাত দলের সাফে সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত হওয়া আজ নেপালের বিপক্ষে নির্ভার হয়ে খেলবে নাজমুল হুদারা। শ্রীলঙ্কা যদি বাংলাদেশকে হারায় তাহলে নেপাল সাফ থেকে বিদায় নেবে। আর উল্টোটা হলে সেমিফাইনালের ভাগ্য খুলে যাবে নেপালের।

তবে এসব নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ দলের কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমরা জিততেই এসেছি। তাই জয় ছাড়া কিছু ভাবছি না। আমরা কলম্বোতে এসেছি টুর্নামেন্টের শিরোপা জিততে। তাই ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চাই।’ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা বলেন, ‘আমরা নেপালকে হারিয়েছি। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। তাই জয় ছাড়া কিছুই ভাবছি না আমরা।’

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা