হোম > খেলা

বিকেএসপিতে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের প্রশিক্ষণ

আমার দেশ ডেস্ক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় এবং বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের জন্য আয়োজিত ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।

তিন ক্রীড়া বিভাগ—আরচারি, টেবিল টেনিস ও শুটিংয়ে নির্বাচিত ৪ জন করে ১২ জন আহত ছাত্র দুই মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের অনুশীলন করবেন।

গত জুলাই মাসে ১২ জনকে বিকেএসপি থেকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয়েছিল। দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্যারা অলিম্পিকসের জন্য প্রস্তুত করা হবে।

প্রধান অতিথি তার বক্তব্যের প্রথমেই জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানান এবং শহীদদের দেশের জন্য জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি মনে করেন, প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা প্যারা অলিম্পিকের মতো বিশ্বমানের প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বকে ছাত্র-জনতার বীরত্বের কথা জানাবে। মহাপরিচালক মনে করেন, জুলাই যোদ্ধারা জাতিকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন, জাগিয়েছেন নতুনভাবে বেঁচে থাকার চেতনায়। এ চেতনাই হোক আগামী দিনের পথচলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা