হোম > খেলা

বাংলাদেশের নেতৃত্বে আজিজুল হাকিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম। রোববার বিশ্বকাপের সহ-আয়োজক দেশ জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে ১৫ সদস্যের দলটি।

যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে আজিজুলরা। পরে ২০ জানুয়ারি নিউজিল্যান্ডকে ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করবে যুবারা।

এবারের যুব বিশ্বকাপ জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে নামিবিয়া। ১৫ জানুয়ারি ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বাংলাদেশ দল: আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বাসির, পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন।

স্টান্ডবাই: আবদুর রহিম, দেবাশীষ সরকার, রাফিউজ্জামান, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি