হোম > খেলা

আর্সেনালের জয়, লজ্জার রেকর্ড ম্যানইউয়ের

এফএ কাপ

স্পোর্টস ডেস্ক

এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল। তবে লজ্জার মুখে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের দল পোর্টসমাউথের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। তাদের হয়ে হ্যাটট্রিক করেছেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। আর্সেনালের অপর গোলটি করেন আন্দ্রে দোজেল। এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে ৪৪ বছর পর এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাল তারা।

১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথমবার একই মৌসুমে দুই ঘরোয়া কাপ থেকেই শুরুতেই বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে লিগ টু ক্লাব গ্রিমসবির কাছে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছিল। তাদের সামনে শুধু প্রিমিয়ার লিগ। শেষ সাত ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইউনাইটেডের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের বিপক্ষে ম্যাচ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কোচের নাম ঘোষণার কথা রয়েছে ক্লাবটির।

অন্য ম্যাচগুলোয় জয় পেয়েছে চেলসি ও লিডস ইউনাইটেড। চেলসির জয়টা এসেছে বড় ব্যবধানে। চার্লটন অ্যাথলেটিককে তারা হারিয়েছে ৫-১ ব্যবধানে। চেলসির হয়ে গোল পাঁচটি করেছেন জোরেল হাতো, তোসিন আদারাবিয়ো, মার্ক গুয়েহি, পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজ। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি আসে লিয়েবার্নের পা থেকে। এদিকে, হাল সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্সের ম্যাচটি ড্র হয়েছে। ওয়ালসেলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নরউইচ সিটি। আর সাত গোলের নাটকীয় ম্যাচে ম্যান্সফিল্ড টাউনের কাছে ৪ গোল হজম করে জয়বঞ্চিত থাকে শেফিল্ড ইউনাইটেড।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা