হোম > খেলা

ফিফা সভাপতিকে তাবিথ আউয়ালের জার্সি উপহার

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জার্সি উপহার দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফিফা স্পোর্টস এক্সিকিউটিভ সামিটে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন বাফুফে প্রধান।

সে অনুষ্ঠানেই ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিথ আউয়াল। সাক্ষাৎকালে ফিফা সভাপতির সঙ্গে বাংলাদেশে ফুটবলের সামগ্রিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করেন এই ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়।

আলোচনার এক পর্যায়ে ইনফান্তিনোর হাতে বাংলাদেশ পুরুষ দলের নয় নম্বর জার্সি তুলে দেন তাবিথ আউয়াল। সে জার্সির পেছনে ‘জিয়ান্নি’ লিখা আছে। সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন