হোম > খেলা

পদ্মায় বাসডুবিতে ক্রিকেটাঙ্গনেও শোকের ছায়া

স্পোর্টস রিপোর্টার

রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ডুবির ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত পুরো দেশ। এ ঘটনার শোক ছুঁয়েছে ক্রিকেটারদেরও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তারা।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লেখেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিলেন, কেউই ভাবেননি এটাই শেষ যাত্রা…পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’ আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয় লেখেন, “কী মর্মান্তিক দুর্ঘটনা! আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘...পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ’। আল্লাহপাক এই শহীদদের পরিবারকে শোক সহ‍্য করার ক্ষমতা দিক।”

এছাড়া শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরো অনেক ক্রিকেটার। মুশফিকুর রহিম তার শোক বার্তায় লেখেন, ‘বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুকভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন, এটাই প্রার্থনা।’

তদন্ত কমিটির রিপোর্টের ফল নিয়ে অনিশ্চিত ফারুক

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অকল্পনীয়, বলছেন এমবাপ্পে

বিসিবি নির্বাচনে অনিয়ম, বুলবুলকে তলব তদন্ত কমিটির

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

হামজাকে নিয়েই বাংলাদেশের শুরু

ফুটবল মাঠে প্রধানমন্ত্রী

রফিক-নাসিরের ঝড়, সানির ঘূর্ণিতে বড় জয় লাল দলের

বিশ্বকাপ টিকিট : শেষ ধাপে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি

আফকন বিতর্ক: মরক্কোর পক্ষে রায়, ক্রীড়া আদালতে যাচ্ছে সেনেগাল

কঠিন পরীক্ষার সামনে হামজা-জামালরা