হোম > খেলা

বড় স্কোরে আয়ারল্যান্ডের বড় স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার

প্রথম টি-টোয়েন্টিতে দুরন্ত ব্যাটিংয়ে রান ফোয়ারা ছোটাল আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরের দারুণ এক হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে অতিথিরা গড়েছে ১৮১ রানের বড় পুঁজি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটা আইরিশদের রেকর্ড সংগ্রহ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশের দরকার এখন ১৮২।

অধিনায়ক পল স্টারলিং যখন সাজঘরে ফেরেন, আয়ারল্যান্ডের সংগ্রহ তখন ৪০। ফেরার আগে স্টারলিং দলীয় স্কোরে যোগ করেন ২১ রান। এই সুযোগে ওয়ানডাউনে নেমেই দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন হ্যারি টেক্টর। ওপেনার স্টারলিংয়ের পর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান টিম টেক্টর সাজঘরে ফিরলেও ব্যাট হাতে বাংলাদেশের বোলাদের মেরে খেলতে থাকেন হ্যারি। ৩২ রান এনে দিয়ে উইকেট থেকে বিদায় টিম। তবে ৪৫ বলে ৬৯ রানের দুর্বার এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান হ্যারি। তার দাপুটে ইনিংসে ছিল ১ বাউন্ডারি ও ৫ ছক্কা। আর কার্টিস ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ২৪ রান।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

আয়ার‍ল্যান্ড: ১৮১/৪, ২০ ওভার (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪, স্টারলিং ২১; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরিফুল ১/৪২)।

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ