হোম > খেলা

জাতীয় দলে ফিরবেন না, জানিয়ে দিলেন তামিম

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। তার প্রত্যাবর্তন ইস্যুতে নানা সময়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সব গুঞ্জনের ইতি টানলেন এই বাঁহাতি ওপেনার।

বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। অন্যদিকে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন শহীদ আফ্রিদি। গতকাল শুক্রবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন আফ্রিদি। সেখানে দেখা যায়, মোহাম্মদ নবি, শাহিন শাহ আফ্রিদি, তামিমদের নিয়ে খাবারের আয়োজন করছেন আফ্রিদি।

সেখানেই নানা বিষয়ে তাদেরকে আলোচনা করতে দেখা যায়। ওই ভিডিওতে জাতীয় দলে ফেরা নিয়ে আফ্রিদির করা প্রশ্নে তামিম বলেন, ‘আমি আর জাতীয় দলে ফিরছি না।’

উল্লেখ্য, সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল। এরপর বিভিন্ন সময় আলোচনা হলেও আর তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ