ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী মার্চে, এমন তথ্য আগেই জানা গেছে। যদিও কবে থেকে মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি, সে বিষয়ে এতোদিন কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। অবশেষে সবার কৌতুহল দূর করল সংস্থাটি।
আইপিএলের এবারের আসর শুরু হবে আগামী ২৩ মার্চ। আজ মুম্বাইতে এক সাধারণ সভায় যোগ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা।
রাজীব শুক্লা বলেন, ‘আইপিএলের এবারের শুরু হবে ২৩ মার্চ।’ যদিও কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে কোটি টাকার টুর্নামেন্টের আসন্ন আসরের ম্যাচগুলো সে বিষয়ে কোনো তথ্য দেননি বিসিসিআই সহ সভাপতি।
আইপিএলের এবারের আসরের জন্য ইতোমধ্যে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিত নিলাম থেকে নিজেদের পছন্দের খেলোয়াড় কিনে নেয় অংশগ্রহণকারী ১০ ফ্রাঞ্চাইজি।