হোম > খেলা

ঘুরে দাঁড়িয়ে জিতলেন কোকো গাউফ

স্পোর্টস ডেস্ক

প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েন কোকো গাউফ। তবে ব্যাকফুটে গিয়েও হাল ছেড়ে দেননি। উল্টো লিখেছেন প্রত্যাবর্তনের দারুণ গল্প। ঘুরে দাঁড়িয়েই জয় ছিনিয়ে নিয়েছেন এ শীর্ষ বাছাই। রোমাঞ্চকর জয় দিয়ে কানাডিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাম লিখেছেন গাউফ।

মেয়েদের বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের দ্বিতীয় সেরা এ খেলোয়াড় প্রথম সেটে হেরে গিয়েছিলেন ৪-৬ গেমে। তবে পরের দুই সেট ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন ভেরোনিকা কুদেরমেতোভাকে। রুশ প্রতিপক্ষের হৃদয় ভেঙে মন্ট্রিলের এ টুর্নামেন্টের শেষ ষোলো পর্বে পৌঁছে গেছেন টানা পঞ্চমবারের মতো।

মার্কিন তারকা গাউফ পরের রাউন্ডে খেলবেন ওয়াইল্ড কার্ডধারী ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে। দারুণ ছন্দে রয়েছেন এমা রাদুকানও। পেইটন স্টার্নসকে ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন এ ব্রিটিশ খেলোয়াড়। আর ছেলেদের এককে এটিপি ট্যুর লেভেলে ক্যারিয়ারের ৫০০তম জয় পেয়েছেন আলেক্সান্ডার জভেরেভ। টরন্টোতে জার্মানির এ খেলোয়াড় ৬-৭ (৫-৭), ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন ইতালির মাত্তেও আরনালদিকে।

নির্ভার জার্মানির সামনে ইকুয়েডর

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার

নকআউট টিকিটের লড়াইয়ে মুখোমুখি জাপান-সুইডেন

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

কোরিয়াকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

প্রত্যাবর্তনেই পেলে-রিভালদোর কাতারে নেইমার

হাইতিকে বিদায় করে শেষ বত্রিশে মরক্কো

আইভরি কোস্টের লক্ষ্য নকআউট, কুরাসাওয়ের চাই জয়

‘গোলআনদো’ এবং একটি ফ্রি-কিকের গল্প!

গ্রুপসেরা সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডাও