হোম > খেলা

দলের জন্য জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত ওকস

স্পোর্টস ডেস্ক

চোট পেয়ে ওভাল টেস্টের প্রথম দিনই মাঠ ছাড়েন ক্রিস ওকস। পরীক্ষা নিরীক্ষার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে চলমান টেস্টে আর মাঠে নামতে পারবেন না এই পেসার। তবে ওকস নিজেই জানিয়েছেন- দলের প্রয়োজনে জীবন ঝুঁকি নিয়ে হলেও মাঠে নামতে প্রস্তুত তিনি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ জিততে চাইলে শেষ ম্যাচে হার এড়াতেই হবে তাদের। এমন সমীকরণে লন্ডনের দ্য ওভালে চলমান শেষ টেস্টটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারক।

এই টেস্টের সব নাটকীয়তা অপেক্ষা করছে শেষ দিনের জন্য। ম্যাচ জিততে চাইলে শেষ দিনে আরো ৩৫ রান করতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে ভারতের দরকার ৪ উইকেট। এমন সমীকরণে জেমি স্মিথ ২ ও জেমি ওভারটন ০ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবেন। ম্যাচ স্বাগতিকদের দিকে হেলে থাকলেও ব্যাটিং বিপর্যয় হলে ব্যাট করতে হবে ওকসকে। তাতে অবশ্য কোনো আপত্তি নেই তার।

বিষয়টি নিয়ে জো রুট বলেন, ‘ওকস দলের সঙ্গেই আছে। এই সিরিজে খেলোয়াড়দের জীবন ঝুঁকির ‍মুখে পড়েছে। আগের টেস্টে ঋষভ পন্ত ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছে। ঠিক তেমনি ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা