হোম > খেলা

১২৫ বছরের রেকর্ড ভাঙল সারে

স্পোর্টস ডেস্ক

ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে ডারহামের বিপক্ষে ৮২০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে সারে। এটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই সংগ্রহ গড়ার পথে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে তারা। এর আগে ১৮৯৯ সালে ৮১১ রান তুলেছিল সারে। এবার পুরনো রেকর্ডটি নতুনকরে গড়ল ইংলিশ ক্লাবটি।

সারের নতুন রেকর্ড গড়ার পথে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডম সিবলি। ৪৭৫ বলে ৩০৫ রানের অসাধারণ ইনিংস খেলেন এই ওপেনার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার প্রথম ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে ২৯ চারের পাশাপাশি দুটি ছয় মারেন সিবলি।

ট্রিপল সেঞ্চুরি করতে সিবলিকে সহায়তা করেন ড্যান লরেন্স, স্যাম কারান ও উইল জ্যাকস। ১৪৯ বলে ১৭৮ রানের ইনিংস খেলেন লরেন্স। কারানের ব্যাট থেকে আসে ১০৯ রান। এছাড়া জ্যাকসের অবদান ১১৯ রান। ৯৪ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি চারটি ছয় হাঁকান তিনি।

রেকর্ড সংগ্রহ গড়ার পথে জর্জ ড্রিসেলের ওপর সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় সারের ব্যাটাররা। ৪৫ ওভারে ২৪৭ রান খরচ করেন ড্রিসেল। বিনিময়ে তুলে নেন এক উইকেট। ১৩১ রানে ৩ উইকেট নিয়ে ডারহামের সবচেয়ে সফল বোলার উইল রোডস।

জবাবে ৫৯ রানে এক উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ডারহাম। অ্যালেক্স লিস ৩৩ রানে অপরাজিত আছেন। সারের চেয়ে এখনও ৭৬১ রানে পিছিয়ে ডারহাম।

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

টিভিতে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের