হোম > খেলা

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম

হেলসের দিকে তেড়ে যাওয়া

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ম্যাচে গতকাল অ্যালেক্স হেলসের সঙ্গে অখেলোড়সূলভ আচরণ করেন তামিম ইকবাল খান। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, শাস্তি পেতে পারেন এই বাঁহাতি ওপেনার। এবার সেটাই সত্যি হলো।

আচরণবিধি ভঙ্গ করায় তামিমকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।

নেয়ামুর রশিদ জানিয়েছেন, আম্পায়ারদের প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ঘটনাটি ঘটে ফরচুর বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের তিন উইকেটের জয়ের পর। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেন। ঠিক সেই সময় হেলস ইঙ্গিত করে কিছু একটা বলায় মেজাজ ধরে রাখতে পারেননি তামিম। ইংলিশ ওপেনারের দিকে এগিয়ে গিয়ে তামিম বলেন, ‘কিছু বলার থাকলে মুখে বলো। এমন অঙ্গভঙ্গি করছো কেন? বি আ ম্যান।’ তামিমের এসব কথার জবাব দেন হেলস। এভাবেই দুজনের মধ্যে তর্ক লেগে যায়।

যদিও সে তর্ক বেশিদূর গড়ায়নি। তামিমকে টেনে নিয়ে যান শাহনিয়ান তানিম। অন্যদিকে হেলসকে ফেরান রংপুরের স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা