হোম > খেলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে শীর্ষে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

লক্ষ্য ১২৯। টি-টোয়েন্টির এই যুগে মামুলি টার্গেট। সেটাকে আরও মামুলি বানিয়ে ফেললেন সাহিবজাদা ফারহান। ঝড়ো ব্যাটিংয়ে খেললেন ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল পাকিস্তান। ফারহান ছাড়াও ১৮ বলে ২০ রান করেন সাইম আইয়ুব।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা ৩ ওভারেই তুলে নেন ৩০ রান। ১২ বলে ২২ রান করা মিশারাকে ফেরান ফাহিম আশরাফ। কুশল মেন্ডিস ফিরে যান ৩ রান করে।


জানিথ লিয়ানাগে ও নিসাঙ্কার জুটিতে দল পঞ্চাশ পার হয় লঙ্কানরা। নিসাঙ্কা ১৭ রান করে ফিরলে ভাঙে জুটি। টানা দুই বলে ফিরে যান কুশল পেরেরা ও দাসুন শানাকা। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের ব্যাটিং। এক লিয়ানাগেই অপরাজিত ছিলেন ৩৮ বলে ৪১ রানে।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। ৪ ওভারের কোটায় রান দিয়েছেন মাত্র ১৭। ১টি করে উইকেট নেন সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২৮/৭ (লিয়ানাগে ৪১*, পেরেরা ২৫, মিশারা ২২; নাওয়াজ ৩/১৬, ফাহিম ১/১৫, সালমান ১/২৬)।
পাকিস্তান : ১৫.৩ ওভারে ১৩১/৩ (ফারহান ৮০*, সাইম ২০; চামিরা ২/২৯, শানাকা ১/১৪)
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ