হোম > খেলা

তবুও হাল ছাড়ছেন না স্মিথ

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

স্টিভেন স্মিথ

শ্রীলঙ্কা সফরে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সেরে নিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে যে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা; কিন্তু ওয়ানডে সিরিজে সেই অস্ট্রেলিয়াই দাঁড়াতে পারল না লঙ্কানদের সামনে। তবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ক্যাপ্টেন স্টিভেন স্মিথের শিষ্যরা। এক দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা না পাওয়া লঙ্কানদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়েছিল অজিরা। শুক্রবার কলম্বোয় অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়েছে ১৭৪ রানে।

অস্ট্রেলিয়া দলে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল মার্শ। হঠাৎ করে ওয়ানডে থেকে অবসর নিলেন মার্কাস স্টয়নিস। নিজের নাম প্রত্যাহার করেছেন মিচেল স্টার্ক। চোটের হানায় ছোটোখাটো হাসপাতালে বদলে যাওয়া টিম নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করতেই পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পূর্ণশক্তির দল না থাকলেও বৈশ্বিক টুর্নামেন্টে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা করছেন আপদকালীন অধিনায়ক স্মিথ। তরুণদের ওপর আস্থা রাখছেন তিনি।

হাল ছেড়ে না দিয়ে স্মিথ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করে যেতে চান, ‘আমি মনে করি তারা সবাই নিজেদের স্বতন্ত্র দক্ষতা নিয়ে এসেছে। আমার কাজটা হচ্ছে তাদের সঙ্গে সমন্বয় করে সঠিক সময়ে সঠিক বোলিং অপশন ব্যবহার করা।’

স্মিথ আস্থা রাখছেন পেস আক্রমণে থাকা তরুণ ক্রিকেটার নাথান এলিস, বেন দারউইস ও স্পেন্সার জনসনদের ওপর, ‘তারা নিজেদের কাজটা ভিন্নভাবেই করে। বল ডাউন দ্য লাইনে সুইং করাতে পছন্দ করে দারউইস-জনসনরা। শনের (অ্যাবট) লাইন-লেংথ ভয়াবহ (ভালো), নাথান এলিসও প্রয়োজনমতো বোলিং কৌশলে পরিবর্তন আনতে পারে।’

অস্ট্রেলিয়ার স্পিন অপশনও দুর্দান্ত। এ নিয়ে স্মিথের ভাষ্য, ‘আমাদের একাধিক ভালো স্পিনার আছে, (অ্যাডাম) জাম্পা এবং তানভীরের (সাঙ্ঘা) ভালো দক্ষতা আছে। এছাড়া (গ্লেন) ম্যাক্সওয়েল এবং (ম্যাথু) শর্টের মতো পার্টটাইম অপশন ব্যবহারেরও সুযোগ থাকছে।’

জার্নি টু বিপিএল ভায়া টেপ টেনিস

যা হওয়ার কথা ছিল না, তা-ই হয়েছে বিপিএলে

আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করব: মিলার

গোলে-অবদানে বিশ্বকাপে বেলিংহ্যামের দাপট

কাঠগড়ায় দাঁড়িয়ে ফুটবলীয় নিরপেক্ষতা!

টানা ১০ বিশ্বকাপ ম্যাচে গোল-অ্যাসিস্টের বিস্ময়কর ধারাবাহিকতা মেসির

রোনালদো পর্তুগাল ফুটবলের প্রতীক: কোচ জেসুস

মাঠে রেফারির সঙ্গে কেন তর্কে জড়িয়ে ছিলেন মেসি

বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা

আর্জেন্টিনা–ইংল্যান্ড মহারণ ঘিরে নিরাপত্তায় বাড়তি সতর্কতা