হোম > খেলা

বল নেই-সরঞ্জাম নেই, ক্ষুব্ধ হয়ে অনুশীলন ছাড়লেন নোয়াখালির কোচ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দুপুর দুইটায় সিলেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলন করার কথা নোয়াখালি এক্সপ্রেসের দলের। নির্ধারিত সময়ে টিম বাসে মাঠে আসে দলটি। তবে একটু পরই নাটকীয় মোড়! দলকে মাঠে রেখে বের হয়ে যাচ্ছিলেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ হেড কোচ। বের হয়ে যাওয়ার সময় তালহা বলছিলেন, মাত্র তিনটা বল দিয়ে অনুশীলন করা যায় নাকি? তারা বেরিয়ে যাওয়ার সময় আটকানোর চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্টের অন্যরা। তবে শেষ পর্যন্ত সেসব না মেনে মাঠ ছেড়ে হোটেলে চলে যান।

মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেকটাই রাগান্বিত ছিলেন খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। টিম বাসে আসলেও তারা সিএনজিতে উঠে মাঠ ছেড়ে চলে যান তারা। মাঠ ছাড়ার সময় সুজন বলছিলেন, ‘অনেক কোচ আছে, নিতে পারবে।’

সুজনের সহকারী হিসেবে থাকা তালহা জুবায়ের বলেন, ‘আমার লাইফে অনেক বিপিএল করছি। সবচেয়ে বিরক্তিকর বিপিএল এটা লাগছে। (সুজনকে উদ্দেশ্য করে) জানি না আপনি কী করবেন। আমি আর করব (কোচিং না করানো) না।’

অনুশীলন ছেড়ে চলে যাওয়ার পর নিজেদের মতো করে অনুশীলন শুরু করেন নোয়াখালি এক্সপ্রেসের ক্রিকেটাররা। টিম বয় ও অন্যানশ স্টাফদের সঙ্গে নিয়ে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা।

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের

লঙ্কানদের উড়িয়ে টি-টোয়েন্টির সিংহাসন পুনরুদ্ধার ইংল্যান্ডের

নাহিদাই কি বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

হকিতে চীনের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

গেমসের আলো ঝলমলে মিছিলে বাংলাদেশ

সংস্কৃতি, প্রযুক্তি, ঐতিহ্যের মেলবন্ধনে এশিয়ান গেমসের আনন্দময় উদ্বোধন

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ