হোম > খেলা

এনসিএলে ব্যাটারদের ঝড়

স্পোর্টস রিপোর্টার

বিরতির পর গতকাল থেকে সিলেটে মাঠে গড়ায় এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচেই হয়েছে রানবন্যা। দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।

দিনের অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ঢাকার জয় ৭১ রানে। সিলেটে গতকাল ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন রাজশাহীর ওপেনার হাবিবুর রহমান সোহান। জাতীয় দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকতরা খেলেছেন বড় ইনিংস।

দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সৌম্যর ৬৩ ও আফিফের ৫০ রানে ভর করে ৭ উইকেটে ১৭১ রানের বড় সংগ্রহ পায় খুলনা। ১৭২ রানের এই লক্ষ্য মাত্র ১৭ ওভারে তাড়া করে রাজশাহী। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও হাবিবুর রহমান সোহান ১২.৪ ওভারে ১৪৮ রান যোগ করে রাজশাহীর জয় সহজ করে দেন। সোহান ৯৪ ও শান্ত করেন ৬৫ রান। তাতে ৮ উইকেটের জয় পায় রাজশাহী।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে আরিফুল ইসলামের ৫৯ ও মোসাদ্দেক হোসেনের ৬৪ রানে ভর করে ৩ উইকেটে ১৭১ রানে থামে ঢাকার ইনিংস। তবে এই লক্ষ্য তাড়া করতে পারেনি উত্তরের দলটি। তাইবুর পারভেজের দারুণ বোলিংয়ে মাত্র ১০০ রানে থামে তাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অভিজ্ঞ নাঈম ইসলাম।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের